পাওয়ার আশা
আব্দুল্লাহ আল মাহমুদ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
গভীর রাতে টুপ টুপ করে বৃষ্টি পড়ছে,
আওয়াজ আসছে কানে।
বৃষ্টির ঐ শীতল হাওয়া ,
বইছে আমার গায়ে।
বাহির থেকে তোমারই নুপুরের,
আওয়াজ আসছে আমার কানে।
কিন্তূ দূর ভাগ্য আমার।
সেটা ছিলে না তো তুমি ,
ছিলো মোর দূর স্বপ্ন আর
কল্পনা একটু খানি।
শূয়ে শূয়ে দেখি আছো তুমি মোর পাশে ।
ঘুমিয়ে আছো আমারি বক্ষে।
বলেছিলে তুমি আমাকে।
ছাড়বে না হাত কোনো দিন।
তার জন্যই মনে হয়,
কল্পনায় আসো তুমি প্রতিদিন।
আজও খালি আছে এই বক্ষ আমার,
শুধু তোমাকে পাওয়ার আশায়।
কবিতা
শিরোনাম: মধ্যবিত্তের ঈদ
কলমে: আব্দুল্লাহ আল মাহমুদ
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
দূর আকাশে চাঁদ উঠেছে,
বল না মা কীসের?
সবাই দেখি উল্লাসে মেতেছে,
চাঁদটা তাহলে কীসের?
মা বললো ঈদের চাঁদ উঠেছে,
রমজানের ঐ শেষে।
খোকা বলে তাহলে তো মা,
অনেক মজা হবে?
শিমুল দেখি জামা কিনেছে,
তবে আমারও কি হবে?
বিকাল বেলায় ঘুরতে যাব,
নতুন জামা পরে।
খোকার এই আনন্দ দেখে,
মায়ের চোখে অশ্রু ঝরে।
কিভাবে তোরে জামা দেবো?
পয়সা নাই যে মোর কাছে।